বাংলার প্রকৃতি, লোকজীবনের প্রেম-বিরহ, সৌন্দর্যচেতনার এক বর্ণিল ভুবন উন্মোচন করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ তাঁর ‘ফোক আর্ট অ্যান্ড আই’ প্রদর্শনীতে।
রাজধানীর উত্তরার গ্যালারি কায়াতে চলছে তাঁর সাম্প্রতিক শিল্পকর্মের এই প্রদর্শনী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিল্পী আবদুস শাকুর শাহ দীর্ঘকাল নিমগ্ন রয়েছেন বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যকে আধুনিক চারুশিল্পের মেলবন্ধনে নাগরিক জনরুচির উপযোগী করে প্রকাশ করার সাধনায়।
সেই ধারাবাহিকতায় গ্যালারি কায়ার এবারের এই প্রদর্শনীতেও তিনি তুলে এনেছেন ভাটিবাংলার লোককাহিনি ‘মৈমনসিংহ গীতিকা’র মহুয়া, মলুয়া, নদের চাঁদের মতো বিভিন্ন চরিত্র।
সূত্র: প্রথম আলো

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৬২টি বৃক্ষরো...
আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং: বিশ্বের বিশ্ববিদ্যালয়প্রধানদের মিলনমেলা
পাত্রী দেখতে দুই বন্ধুর সঙ্গে গিয়ে খুন, নেপথ্যে আপন ভাই-ভাবি
মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে
গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন