নরেন্দ্র মোদি সরকারের তৈরি আইনের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সরকারপন্থী হিসেবে পরিচিত সাংবাদমাধ্যম, যাকে ভারতে ‘গোদি মিডিয়া’ও ডাকা হয়। অন্ধ মোদিভক্ত বলে যেসব সংবাদমাধ্যম কয়েক বছর ধরে একাংশের কাছে চিহ্নিত, যাদের মালিক মুকেশ আম্বানি ও গৌতম আদানিরা, তারাও ওই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে। বলেছে, এই আইনের বিধি বদল না হলে তথ্যানুসন্ধানী সাংবাদিকতা বলে কিছুই আর অবশিষ্ট থাকবে না।
নিউজরুম বন্ধ হয়ে যাবে। ভারতের ২১টি ডিজিটাল সংবাদমাধ্যমের সংগঠন ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ) আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় ওই আইন চ্যালেঞ্জ করে মামলা করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার এজলাস এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছেন।
১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।ডিএনপিএর সদস্যদের মধ্যে রয়েছে দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, এনডিটিভি, জি, নেটওয়ার্ক১৮–সহ দেশের ২১টি সংবাদমাধ্যম।
সূত্র: প্রথম আলো

সৌদিতে মৃত্যুদণ্ড হওয়া দুই বাংলাদেশির ভিডিও শেয়ার করা পশ্চিমবঙ্গের সাহাবুদ্দিনের পরি...
বলিউড অভিনেতা ইমরানকে আগামীকাল ভারত ছাড়তে হচ্ছে না
যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত
সার্বিয়ায় শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়, এবার দেশ পরিচালনার চ্যালেঞ্জ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন