মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আমাকে না দিলেন, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দিন: আসিফ মাহমুদ
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চিকিৎসা নিতে গিয়ে প্রতিদিন মানুষকে ছোট ছোট দুর্নীতির মুখে পড়তে হচ্ছে। চিকিৎসা এখন দর–কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অসদাচরণ নয়; বরং তা দুর্বল শাসনের লক্ষণ।বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদনে (২০২৫–২৬) এ কথা জানানো হয়েছে।
গতকাল রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, রোগনির্ণয় কেন্দ্রগুলো একশ্রেণির চিকিৎসককে পরীক্ষা ফির ২০ থেকে ৫০ শতাংশ কমিশন দিচ্ছে। এসব নিয়ে প্রতিযোগিতা আছে।১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি লিখেছে জনস্বাস্থ্যবিদ, গবেষক ও সাংবাদিকদের ২৯ জনের একটি দল। প্রতিবেদনে অধ্যায় ১১টি।
প্রথম অধ্যায় স্বাস্থ্য খাতের দুর্নীতির ধারণাবিষয়ক এবং ১১তম অধ্যায়ে দুর্নীতি প্রতিরোধে কিছু সুপারিশ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
অগ্রহায়ণ মানেই নতুন ধানের ঘ্রাণ আর নবান্নের উৎসব। মাঠে মাঠে পাকা আমন ধান কাটতে ব্যস্ত কিষান-কিষানিরা। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, আবার কেউ ব্যস্ত মাড়াইয়ের কাজে। কয়েক মাসের পরিশ্রমের ফসল ঘরে তোলার আনন্দে কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি।
বগুড়ার শাজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার মাঠ থেকে তোলা ছবিতে ধান কাটার কর্মব্যস্ততা।মাঠে কর্মরত কৃষকদের জন্য কলসে করে পানি নিয়ে যাচ্ছেন সহকর্মীসদ্য কাটা ধান হাতে কৃষকের চোখেমুখে তৃপ্তির হাসি পাকা ধান কাটতে মাঠে যাচ্ছেন একদল কৃষকসোনালি ধান কাটায় ব্যস্ত একদল কৃষকসোনালি ধান কাটতে ব্যস্ত কৃষকেরাকেটে রাখা ধান সংগ্রহ করতে যাচ্ছেন কৃষকেরামাঠে শুকানোর জন্য বিছিয়ে রাখা কাটা ধানমাঠ থেকে কাটা ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরাসোনালি ধানের মাঠের আলপথ ধরে কাঁধে ধানের আঁটি নিয়ে বাড়ি ফিরছেন একদল কৃষককাঁধে ধানের আঁটি নিয়ে বাড়ির পথে কৃষকেরাবাড়ির উঠানে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরামাঠে ধান শুকানোর কাজে ব্যস্ত এক নারী
সূত্র: প্রথম আলো
ইতালির ডোলোমাইটস পর্বতমালার অজানা এক গুহা খুলে দিয়েছে বরফযুগের দুয়ার। বহু আগে বিলুপ্ত বিশালদেহী গুহাভালুকের কঙ্কালের অবিশ্বাস্য ভান্ডার রয়েছে সেখানে। বিবিসি সম্প্রতি দুর্গম সেই গুহার ভেতরের বিশেষ ছবি প্রকাশ করেছে। পাহাড়ে চড়ার গাইড কার্ট ওয়ালডে সেদিন ছিলেন ইতালির এই পর্বতমালার প্রায় খাড়া এক ঢালে। ২ হাজার ৮৫০ মিটারের কিছু বেশি উচ্চতায় তাঁর চোখ খুঁজছিল অজানা এক গুহার হদিস।
ওয়ালডে খসে পড়া পাথরে ভরা ঢাল বেয়ে নেমে পৌঁছান পাহাড়ের গায়ের সরু সমতল জায়গায়। তাঁর মনে হয়েছিল, ওখানেই গুহার মুখ মিলবে। তবে সেই আশা ভুল ছিল। ওয়ালডে জানান, সেই মুহূর্তে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তিনি তবু নিচে নামতে নামতে দড়ির শেষ প্রান্তে পৌঁছান। ওয়ালডের শরীর সেদিন সকালে ভালো ছিল না। তিনি তবু ২২ কেজি ওজনের ব্যাকপ্যাক কাঁধে নিয়েছিলেন।
শেষ কয়েক মিটার পথ তিনি দড়ির সাহায্য ছাড়াই পেরিয়ে গুহার মুখে পৌঁছান।ওয়ালডের হেডল্যাম্পের আলো গুহার অনেকটা ভেতরে গিয়ে পড়ে বরফযুগের কঙ্কালের এক বিশাল সমাধিক্ষেত্রে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন