২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই গণহত্যা চালানো হয়। নেদারল্যান্ডসের স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টার দিকে হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়েছে। রায় ঘোষণা করছেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।
আইসিজের বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যে রোহিঙ্গা জাতিগত নিধনের রায়, কী করবেন বিচারকেরারোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
মামলাটিতে ১১টি দেশের অংশগ্রহণ আন্তর্জাতিক গুরুত্ব বাড়িয়েছে।
সূত্র: প্রথম আলো

ফেরার পথে মনে হচ্ছিল, আনন্দটা এখনো সঙ্গেই আছে
মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ঘোষণা চলছে
খাবার কিনছি, ঝুঁকি জানছি তো
‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন