কিছু ভ্রমণ থাকে, যা শেষ হওয়ার পরও মনের মধ্যে থেকে যায়। নতুন মানুষের সঙ্গে পরিচয়, একসঙ্গে আনন্দ করা, গল্প-আড্ডা আর নতুন অভিজ্ঞতা—সব মিলিয়ে এমন ভ্রমণ হয়ে ওঠে স্মরণীয়। প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ আমার কাছে তেমনই একটি স্মরণীয় অভিজ্ঞতা।সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া সেন্টার পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল রাত পৌনে ১১টায়। আমরা ছিলাম ১০ জনের একটি দল।
নির্ধারিত সময়ের মধ্যে সবাই সেখানে উপস্থিত হই। মাইক্রোবাসে ওঠার আগে থেকেই সবার মধ্যে উত্তেজনা। নতুন জায়গায় যাওয়া, দেশের বিভিন্ন এলাকার বন্ধুদের সঙ্গে দেখা হওয়া—সব মিলিয়ে সবার মনেই ছিল আনন্দ।তবে যাত্রার শুরুতেই একটি ঘটনা মন খারাপ করে দেয়। প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা সাজিদুল আলম স্যারেরও যাওয়ার কথা; কিন্তু আমরা সবাই ধানগড়া সেন্টার পয়েন্টে উপস্থিত হওয়ার পর ফোনে তিনি জানান অসুস্থতার কথা।
এর আগে তিনি বিষয়টি বুঝতে দেননি।
সূত্র: প্রথম আলো

মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ঘোষণা চলছে
খাবার কিনছি, ঝুঁকি জানছি তো
‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’
আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন