দোকানে গিয়ে প্যাকেটজাত খাবার কিনতে আমরা প্রায়ই প্যাকেটের রং, ছবি কিংবা আকর্ষণীয় বিজ্ঞাপনী শব্দের দিকে তাকাই। কিন্তু সেই খাবারে কতটা চিনি, লবণ বা চর্বি রয়েছে, তা কি সহজেই বুঝতে পারি? একজন ভোক্তা কী কিনছেন এবং কী খাচ্ছেন, তা জানার অধিকার তাঁর রয়েছে। এই অধিকার নিশ্চিত করতে প্যাকেটের সামনের অংশে সহজ, স্পষ্ট ও চোখে পড়ার মতো তথ্য থাকা জরুরি। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ফ্রন্ট অব প্যাক লেবেলিং বা এফওপিএল।
এটি কেবল একটি লেবেল নয়; সচেতন খাদ্য নির্বাচন ও জনস্বাস্থ্য সুরক্ষার একটি সম্ভাব্য হাতিয়ার।এফওপিএল কী এবং কেন প্রয়োজনএফওপিএল হলো খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সহজে বোঝার মতো পুষ্টিগত তথ্য বা সতর্কবার্তা উপস্থাপনের ব্যবস্থা। কোনো পণ্যে অতিরিক্ত চিনি, লবণ কিংবা স্যাচুরেটেড ফ্যাট থাকলে তা দ্রুত শনাক্ত করতে এই লেবেল ভোক্তাকে সহায়তা করতে পারে।
প্যাকেটের পেছনের জটিল তথ্য পড়া ও ব্যাখ্যা করার পরিবর্তে সামনে স্পষ্ট সতর্কবার্তা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।এফওপিএল শুধু ভোক্তার হাতে তথ্য তুলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়।
সূত্র: প্রথম আলো

ফেরার পথে মনে হচ্ছিল, আনন্দটা এখনো সঙ্গেই আছে
মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ঘোষণা চলছে
‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’
আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন