advertisement

জ্ঞানেশের চিন্তা কি বাড়িয়ে দিল পুরোনো ঘুষের অভিযোগ, তদন্ত শুরু হচ্ছে কেরলমে

জ্ঞানেশের চিন্তা কি বাড়িয়ে দিল পুরোনো ঘুষের অভিযোগ, তদন্ত শুরু হচ্ছে কেরলমে
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার
ফটো কার্ড প্রিন্ট

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ঘুষ মামলার তদন্ত শুরুর নির্দেশ দিল কেরলম সরকার। আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর কংগ্রেসশাসিত কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা গতকাল বুধবার ওই নির্দেশ দেন।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে কেরল সরকারের পূর্তসচিব থাকাকালে এক সড়ক প্রকল্পের বকেয়া বিল মেটানোর বিনিময়ে তিনি দুই কোটি রুপি ঘুষ দাবি করেছিলেন।অভিযোগ, যে ব্যক্তির কাছে ঘুষ চাওয়া হয়েছিল, তিনি ছিলেন মালয়েশিয়ার এক সংস্থার কর্তা। তিনি আত্মহত্যা করেছিলেন। সুইসাইড নোটে ঘুষ চাওয়ার জন্য তিনি জ্ঞানেশের নামও উল্লেখ করেছিলেন। বলেছিলেন, ঘুষ না দেওয়া হলে পূর্ত দপ্তর টাকা আটকে রাখবে বলেছিল।

ওই সড়ক প্রকল্পের দায়িত্বে ছিল সেই সংস্থাই।গত মাসে জ্ঞানেশের বিরুদ্ধে প্রথম অভিযোগটি করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, ইরান যুদ্ধের মাশুল? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, ইরান যুদ্ধের মাশুল? ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যাঁরা, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মুখ মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যাঁরা, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মুখ যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের হারের পর ট্রাম্প-মোদি-জ্ঞানেশকে নিয়ে ভারতে কী কী হচ্ছে যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের হারের পর ট্রাম্প-মোদি-জ্ঞানেশকে নিয়ে ভারতে কী কী হচ্ছে
advertisement

যাত্রীবেশে অটোরিকশায় উঠে শিক্ষিকার সব কেড়ে নিলো ছিনতাইকারীরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক শিক্ষিকার চোখে মলম লাগিয়ে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে যাত্রীবেশী ছিনতাইকারীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৫ নভেম্বর ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বর্ণান্ধতা কী, কাদের ঝুঁকি বেশি 

বর্ণান্ধতা কী, কাদের ঝুঁকি বেশি 
অনেক মানুষ আছেন, যাঁরা এই রঙিন পৃথিবীকে ধূসর দেখেন

আমাদের মধ্যে কেউ কেউ আছেন, যাঁরা এই রঙিন পৃথিবীকে ধূসর দেখেন। লাল–সবুজের পার্থক্য বুঝতে পারেন না। এমনটি কেন হয়?তার আগে জানতে হবে, বস্তুকে আমরা কেন রঙিন দেখি? সূর্যের আলোতে থাকে রংধনুর সাত রং। সাত রঙের সমন্বিত রূপ হলো সাদা। দিনের আলো কোনো বস্তুতে আপতিত হলে সেই বস্তু সূর্যের আলোর বিভিন্ন রংকে শুষে নেয়। কোনো কোনো রং বস্তু থেকে বিচ্ছুরিত হয়ে চোখে পড়ে।

চোখের সংবেদনশীল স্তর বা রেটিনাতে বিশেষ ধরনের স্নায়ুকোষ বা ফটোরিসেপ্টর থাকে, যারা বিশেষ সিগন্যালের মাধ্যমে রঙিন বার্তাটিকে মস্তিষ্কে পাঠায়।মস্তিষ্ক তখন বলে দেয় বস্তুটি লাল নাকি সবুজ বা কোন রঙের। মানে রং বোঝার উৎস হলো সূর্য, চোখের বিশেষ ফটোরিসেপ্টর বা ‘কোণ সেল’ হলো অ্যান্টেনা ও মস্তিষ্কে এর চূড়ান্ত অনুভূতি সৃষ্টি হয়।চোখের সঙ্গে মস্তিষ্কের সংযোগকারী স্নায়ু বা অপটিক নার্ভ রঙের বার্তাবাহক হিসেবে কাজ করে।

কোনো কারণে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হলে অথবা বার্তাবাহক স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হলে রঙিন অনুভূতি বিলুপ্ত হয়ে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন