মূল সূত্র: বিস্তারিত পড়ুন
দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। তাঁকে মুকুট পরান এর আগের মুকুট জেতা তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ কে হবে! এবার এ প্রশ্নের উত্তর জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। গতবারের আয়োজনে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা এত নজর কেড়েছিলেন ও ভালো করেছিলেন যে এ নিয়ে আগ্রহ এবার অনেক বেশি।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহিতাঁকে মুকুট পরান এর আগের মুকুট জেতা তানজিয়া জামান মিথিলা।মিথিলা পরেছেন আইস ব্লু শিয়ার মারমেইড গাউন। একই ধরনের মারমেইড গাউন পরেছেন মাহি। তাঁকে মুকুট পরান এর আগের মুকুট জেতা তানজিয়া জামান মিথিলাতাঁর পোশাকের রঙ ক্রিম।
অত্যন্ত আকর্ষণীয় লাগছিল এ সময় দুই বিউটি কুইনকে।ছবি: ফেসবুক রিলসের স্ক্রিনশট
সূত্র: প্রথম আলো
রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভান বলে জানিয়েছে পুলিশ।শনিবার রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত না হলেও বাসের দুটি আসন আংশিক পুড়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি মাত্র ট্রিপ শেষ করে দাঁড়িয়ে ছিল এবং সম্পূর্ণ ফাঁকা ছিল, ফলে সৌভাগ্যবশত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।ডিসি বলেন, বাসের ভেতরে কর্মীরা যখন ট্রিপের টাকা গুনছিল, ঠিক তখনই বাইরে থেকে এই অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।
আগুন দ্রুত নেভানোর কারণে বাসের শেষ দিকের দুটি সিটের ওপরের অংশ ছাড়া আর কোনো বড় ক্ষতি হয়নি।সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত শনাক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সূত্র: প্রথম আলো
আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ আয়োজিত হচ্ছে।
দীর্ঘদিন আগারগাঁওয়ে এই মেলা আয়োজন করা হলেও ২০২২ সাল থেকে তা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলে যৌথভাবে আয়োজন করে আসছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।এবার ২০২৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আর বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন