advertisement

‘ধনীদের ফল’ পার্সিমনের দাম এখন কেমন

‘ধনীদের ফল’ পার্সিমনের দাম এখন কেমন
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পার্সিমন। সম্প্রতি চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে
ফটো কার্ড প্রিন্ট

আড়তের সামনে থরে থরে সাজানো কমলা রঙের পার্সিমন। ক্রেতারা দরদাম করছেন। পছন্দ হলে কিনে নিচ্ছেন। একদিকে ট্রাক থেকে নামানো হচ্ছে ফলের কার্টন, অন্যদিকে চলছে বেচাকেনা। চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে এখন এমনই ব্যস্ততা। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার পার্সিমনের বিক্রি বেড়েছে। কমেছে দামও। একসময় চড়া দামের কারণে পার্সিমনকে ‘ধনীদের ফল’ বলতেন ব্যবসায়ীরা। মূলত অভিজাত এলাকার দোকানে বিক্রি হতো এই বিদেশি ফল।

এখন সেই চিত্র বদলাচ্ছে। ফলমন্ডি থেকে বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা পার্সিমন কিনে নিয়ে যাচ্ছেন। ক্রেতাদের কাছেও ফলটি পরিচিত হয়ে উঠছে। দুই বছর আগে প্রতি কেজি পার্সিমনের খুচরা দাম ছিল ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। এখন পাইকারি বাজারে মানভেদে ৪৫০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে দাম ৬০০ থেকে ৮০০ টাকা।বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দাম কমার পাশাপাশি পার্সিমনের পরিচিতি বাড়ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চলনবিলে পাখির কলরব চলনবিলে পাখির কলরব স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে সকালেই পড়ুন আলোচিত ৫ খবর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর কালাইকেশর খালে দ্রুত সেতু বানান কালাইকেশর খালে দ্রুত সেতু বানান ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর, ভয়ানক দূষণ একটি স্থানে ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর, ভয়ানক দূষণ একটি স্থানে
advertisement

নামাজের সময়সূচি: ১৫ নভেম্বর ২০২৬

আজ রোববার, ১৫ নভেম্বর ২০২৬ ইংরেজি, ৩০ কার্তিক ১৪৩৩ বাংলা, ৫ জুমাদিউস সানি ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হৃদয় ভেঙে গেছে, কাউকে এককভাবে দোষ দিতে পারি না: ম্যাচ শেষে হামজা

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ৮৬ মিনিটে গোল হজম করে এমন হারের পর হতাশায় ভেঙে পড়েছেন অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন