advertisement

সারি সারি হাড়, আল্পসের গোপন গুহা খুলে দিল বরফযুগের দুয়ার

সারি সারি হাড়, আল্পসের গোপন গুহা খুলে দিল বরফযুগের দুয়ার
বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট
ফটো কার্ড প্রিন্ট

ইতালির ডোলোমাইটস পর্বতমালার অজানা এক গুহা খুলে দিয়েছে বরফযুগের দুয়ার। বহু আগে বিলুপ্ত বিশালদেহী গুহাভালুকের কঙ্কালের অবিশ্বাস্য ভান্ডার রয়েছে সেখানে। বিবিসি সম্প্রতি দুর্গম সেই গুহার ভেতরের বিশেষ ছবি প্রকাশ করেছে। পাহাড়ে চড়ার গাইড কার্ট ওয়ালডে সেদিন ছিলেন ইতালির এই পর্বতমালার প্রায় খাড়া এক ঢালে। ২ হাজার ৮৫০ মিটারের কিছু বেশি উচ্চতায় তাঁর চোখ খুঁজছিল অজানা এক গুহার হদিস।

ওয়ালডে খসে পড়া পাথরে ভরা ঢাল বেয়ে নেমে পৌঁছান পাহাড়ের গায়ের সরু সমতল জায়গায়। তাঁর মনে হয়েছিল, ওখানেই গুহার মুখ মিলবে। তবে সেই আশা ভুল ছিল। ওয়ালডে জানান, সেই মুহূর্তে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তিনি তবু নিচে নামতে নামতে দড়ির শেষ প্রান্তে পৌঁছান। ওয়ালডের শরীর সেদিন সকালে ভালো ছিল না। তিনি তবু ২২ কেজি ওজনের ব্যাকপ্যাক কাঁধে নিয়েছিলেন।

শেষ কয়েক মিটার পথ তিনি দড়ির সাহায্য ছাড়াই পেরিয়ে গুহার মুখে পৌঁছান।ওয়ালডের হেডল্যাম্পের আলো গুহার অনেকটা ভেতরে গিয়ে পড়ে বরফযুগের কঙ্কালের এক বিশাল সমাধিক্ষেত্রে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সুন্দরবনে আবার জেগে উঠছে ‘দুধেশ্বর’ ও ‘কালাভাত’ সুন্দরবনে আবার জেগে উঠছে ‘দুধেশ্বর’ ও ‘কালাভাত’ হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান নেতানিয়াহুর দলকে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাব দেওয়ার কথা ভাবছে আইজেনকটের দল নেতানিয়াহুর দলকে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাব দেওয়ার কথা ভাবছে আইজেনকটের দল ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী মানামা ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী মানামা
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আবেদনে অনুসরণ করতে হবে যে ৫টি ধাপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আবেদনে অনুসরণ করতে হবে যে ৫টি ধাপ
ভর্তি পরীক্ষা শেষে প্রশ্নপত্র দেখছেন দুই পরীক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন চলছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করছেন। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’–এ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

এসব ধাপ মেনে বা পরামর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তির জন্য আবেদন করতে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের বিষয় নিয়ে কেন পড়বেনআন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন কীভাবে করবেন শিক্ষার্থীরা, তার বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে।আবেদনের পাঁচটি ধাপের কথা বলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে

নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে
চাকরির প্রস্তুতি নিচ্ছেন এরা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিন ধাপে মোট ২২০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ১০০ নম্বর করে এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর থাকতে পারে।প্রিলিমিনারিতে চার বিষয়ে ১০০ নম্বর প্রস্তাবিত সিলেবাস অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চার বিষয় থেকে প্রশ্ন থাকবে।

প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে।পেট্রোবাংলার অধীনে ৯ ও ১০ গ্রেডে বড় নিয়োগ, পদ ৭৫৩এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষার সময় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। অন্যদিকে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

প্রিলিমিনারি পরীক্ষায় পাস নম্বর হতে পারে ৪০ শতাংশ।লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কৃষিবিদ হওয়ার আগে কৃষককে বোঝা

কৃষিবিদ হওয়ার আগে কৃষককে বোঝা

কৃষকের কাছে ফসল শুধু মাঠভরা শস্য নয়। এর সঙ্গে মিশে থাকে মাসের পর মাসের পরিশ্রম, অনিশ্চয়তা, অপেক্ষা আর বুকভরা স্বপ্ন। বীজ বপন থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে থাকে যত্ন, শ্রম আর দুশ্চিন্তা। ভবিষ্যৎ কৃষিবিদ হিসেবে এসব কথা বইয়ে পড়েছি অনেকবার। কিন্তু কৃষকের শ্রমের গভীরতা সত্যিকার অর্থে অনুভব করার সুযোগ তৈরি হয়, যখন নিজের হাতেই ফসল ফলানোর দায়িত্ব নিতে হয়।

‎ ‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে মাঠপর্যায়ের কাজ। বিভিন্ন কোর্সের ব্যবহারিক শিক্ষা, মাঠ পরিদর্শন, জরিপ ও খামার পরিদর্শনের মাধ্যমে কৃষক ও খামারিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়।

শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখার পাশাপাশি এসব অভিজ্ঞতা আমাদের কৃষি ও কৃষকের জীবনকে নতুনভাবে চিনতে শেখায়।‎এমনই একটি অভিজ্ঞতা হয়েছে ‘ফিডস অ্যান্ড ফডার সায়েন্স’ কোর্সের ব্যবহারিক কার্যক্রমে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন