স্বামী ও মেয়েকে নিয়ে মেলায় যাচ্ছিলেন রেশমী আক্তার (২৫)। বাড়ি থেকে বের হয়ে উঠেছিলেন ব্যাটারিচালিত অটোরিকশায়। গলি পেরিয়ে মহাসড়কে উঠতেই বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন স্বামী মো. দেলোয়ার (৩১)। এরপর হাসপাতালে নেওয়ার পর নিহত হয় তাঁর দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত। ২৩ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হলো রেশমীরও। রেশমী আক্তার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদ গ্রামের বাসিন্দা।
গতকাল রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে গতকাল বেলা দুইটার দিকে স্বামী ও মেয়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, রেশমী ও দেলোয়ারের বিয়ে হয় ২০২৩ সালের শুরুতে। দেলোয়ার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
চলতি বছরের ২৩ অক্টোবর রাতে স্বামী দেলোয়ার হোসেন ও মেয়েকে নিয়ে অটোরিকশায় কেরানীহাট স্টেশনে আয়োজিত একটি উদ্যোক্তা মেলায় যাচ্ছিলেন রেশমী।
সূত্র: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন
পুলিশ কর্মকর্তা থেকে মাদকসম্রাট বনে যাওয়া মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেল প্রতিষ্ঠাতা...
হীরার মতো ঝলমলে মন্দিরার নতুন লুক
বয়সের সঙ্গে বদলায় শরীরের ঘ্রাণ, কারণটা জানেন?
মাত্র ১৫০ ফুট জায়গা পেলেই উড়বে এই বিমান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন