advertisement

ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা

ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না ব্যবসায়ীরা
ফটো কার্ড প্রিন্ট

কোনো ব্যবসা না থাকলে বাণিজ্য সংগঠনের সদস্যপদ থাকবে না। অর্থাৎ ব্যবসা করেন না, এমন কেউ বাণিজ্য সংগঠনের নেতা হতে পারবেন না। দেশের বাণিজ্য সংগঠনগুলোতে প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্ব নিশ্চিত করতে এমন বিধান রেখেই নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার।

এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনে (এফবিসিসিআই) স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতেও বাণিজ্য সংগঠন বিধিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। সব পদে সরাসরি ভোটের বিধান তুলে দেওয়া হচ্ছে। অতীতের মতো প্রথমে পরিচালক পদে নির্বাচন হবে। পরে নির্বাচিত পরিচালকেরা নিজেদের মধ্য থেকে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। একই সঙ্গে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের আকার ৪৬ থেকে বাড়িয়ে ৫২ করা হচ্ছে।

দুই বছর আগে এই পর্ষদের আকার ছিল ৮০ সদস্যের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দেবেন আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপাচু ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপ... ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
advertisement

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবককে হত্যা করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।গতকাল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে দায়িত্ব পালনকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাঁর বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাত ছিল।পরে মাদ্রাসার শিক্ষার্থীদের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ২টা ৫৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এসআই হাসান আলী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন।

তবে কারা, কী কারণে ওই যুবককে ছুরিকাঘাত করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ঘটনাস্থলের লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীরা।নিহত যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট, কালো টি-শার্ট ও ছাই রঙের সুতির জ্যাকেট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ze-sukher-khonnje-chutche-manush-ta-peyechen-ooimuddin

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’

দিনাজপুরের ৭৩ বছর বয়সী আব্দুর রহমান ওরফে ওইমুদ্দিনের কাছে সুখের সংজ্ঞাটা খুবই সাধারণ। আত্রাই নদের পাড়ে গরু-ছাগল চরানো, অবসরে বাঁশি বাজানো আর পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে থাকাতেই নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করেন তিনি। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন